“রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ পরিচালিত হয়েছে।
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৪ নভেম্বর) বিকেলে সান্তাহার পৌরসভার উদ্যোগে শহরের হার্ভে স্কুল মোড় ও ইয়ার্ড কলোনি এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালানো হয়।
অভিযানকালে ময়লা-আবর্জনা পরিষ্কার, মশার প্রজননস্থল ধ্বংস ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Print [1]