গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ জন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই পাঁচজন ডেঙ্গু রোগী মারা গেছে। তাদের নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭ জনে।
এসময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৯ হাজার ৫২৮ জন। এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৫ হাজার ৬০৯ জনর রোগী।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৯৭ জন, বরিশাল বিভাগে ৩০৮ জন, খুলনা বিভাগে ২৬৭ জন, রাজশাহী বিভাগে ১২৩ জন, রংপুর বিভাগে ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ৫৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।