​এম আর বাবুল নান্দাইল প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নান্দাইলে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি আজ শুক্রবার (২০ নভেম্বর) ময়মনসিংহের নান্দাইলে তাঁর নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে বাবা ও মায়ের কবর জিয়ারত করেছেন।

​এ সময় তিনি তাঁর পিতা সাবেক সংসদ সদস্য মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরী এবং মাতা মরহুমা রাহাত আরা খান চৌধুরীর কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নিজ নির্বাচনী এলাকা নান্দাইলে সফরে এসে জুমার নামাজের পর সরাসরি নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে যান। সেখানে তিনি দীর্ঘ সময় অবস্থান করে মরহুম পিতা-মাতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

কবর জিয়ারত ও মোনাজাতকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী, পরিবারের সদস্য এবং এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মোনাজাতে মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরী ও রাহাত আরা খান চৌধুরীর আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়।

উল্লেখ্য, প্রতিমন্ত্রীর পিতা আনওয়ারুল হোসেন খান চৌধুরী নান্দাইল তথা বৃহত্তর ময়মনসিংহের একজন অত্যন্ত জনপ্রিয় ও বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন। তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর যোগ্য উত্তরসূরি হিসেবে ইয়াসের খান চৌধুরী এমপি বর্তমানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি নান্দাইলের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।