মো:মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ  , আপলোডের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুব লীগের দুই নেতা আটক

বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিসরুল হামিদ ফুতু (৫৫) ও উপজেলা যুব লীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি (৫৬) কে আটক করেছে আদমদীঘি থানা পুলিশ। নিসরুল হামিদ ফুতু উপজেলার সান্তাহার পৌরসভার হলুদঘর এলাকার মেহের আলী মাস্টারের ছেলে ও শাহিনুর রহমান মন্টি একই এলাকার মৃত জলিলুর রহমানের ছেলে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় তাদেরকে নিজ নিজ বাসা থেকে আটক করা হয়। আদমদীঘি থানা পুলিশ জানায়, চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য নিষিদ্ধ ছাত্র লীগের নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে আদমদীঘি উপজেলা সদরের তালশন কালিবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানে পিছনে ছাত্র লীগ, যুব লীগ ও আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী বিভিন্ন এলাকায় নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকান্ড, মহাসড়কে চলাচলরত যানবাহন ভাংচুর, মহাসড়কের ক্ষতি সাধন, সরকারী স্থাপনা বিনষ্ট করে দেশে অস্থিতিশীল ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার নিমিত্বে একত্রিত হয়েছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্র লীগের নেতা সাকিব আল হাসানকে একটি ১৫ ফুট ব্যানারসহ গ্রেপ্তার করে।

এ ঘটনায় ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এবিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম ওই দুইজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।