মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মোরেলগঞ্জে রাফার উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে রিটায়ার্ড আর্মস ফোর্সেস অ্যাসোসিয়েশন (রাফা) মোরেলগঞ্জ শাখা।

দিবসটি উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টায় উপজেলা মডেল মসজিদ সংলগ্ন রাফা মোরেলগঞ্জ শাখার অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা ও তিন বাহিনীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

পরে মডেল মসজিদের হলরুমে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে রাফা মোরেলগঞ্জ শাখার সভাপতি অনারারি ক্যাপ্টেন (অব.) মো. ফরহাদ হোসেন শিকদার, সহসভাপতি মো. নুরুল ইসলাম তালুকদার, সহসাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. রুস্তম আলী তালুকদার এবং কোষাধ্যক্ষ ওয়ারেন্ট অফিসার (অব.) মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে সার্জেন্ট (অব.) মো. তালুকদার ফিরোজ আহম্মেদ, গিয়াসউদ্দিন, মনির হোসেন, রফিকুল ইসলাম, মিলন হোসেন, মোজাম্মেল হোসেন, আনোয়ার, ইস্কান্দার মোল্লাসহ রাফার অন্যান্য সদস্য ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নেন।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা প্রীতিভোজে মিলিত হন।