ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া সংবাদদাতা: , আপলোডের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

​কাঠালিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কাঠালিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।

​সাক্ষাৎকালে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। এ সময় কাঠালিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

​সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. বাদল হাওলাদার, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম রাসেল সিকদার, কাঠালিয়া প্রেস ক্লাবের সদস্য ও কাঠালিয়া বাজার কমিটির সভাপতি আজিম সিকদার, প্রেস ক্লাব সদস্য মো. শাহরুখ মাষ্টার, প্রচার সম্পাদক সফিকুল ইসলাম শাওন, সদস্য মোঃ শামিম হাওলাদার সদস্য মোসারেফ হোসেন সদস্য সুমন সিকদার -সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

মতবিনিময়কালে নবাগত ওসি মো. মেহেদী হাসান সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত ওসি মহোদয়ের সফল কর্মজীবন কামনা করা হয়।