প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধিদল।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলটি সচিবালয়ে পৌঁছায়।
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে জাতীয় ঐক্য জোরদারের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন তিনি।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে প্রতিনিধিদলে রয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহবায়ক আকরাম হোসাইন।
Print [1]