বামনা প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বামনায় দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ

বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের চলাভাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার বাকি বিল্লাহর বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় ও সংশ্লিষ্টদের অভিযোগ, মাদ্রাসার শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠে সবজি চাষ এবং মাঠের ঘাস কেটে বিক্রি করছেন সুপার।

এছাড়া ভবন নির্মাণের রড চুরি করে বিক্রি এবং ইট, বালু ও পাথর সরিয়ে নিজের তিনতলা বাড়ি নির্মাণে ব্যবহারের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার ফির নামে নির্ধারিত অর্থের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।

অন্যদিকে, অনিয়মের প্রতিবাদ করলে শিক্ষকদের বেতন আটকে দেওয়ার মাধ্যমে হয়রানি করা হয় বলেও অভিযোগ উঠেছে। এসব ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাদ্রাসা সুপার বাকি বিল্লাহর বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।