রূপগঞ্জ ও আড়াইহাজার প্রতিনিধি : , আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

আড়াইহাজারে বেকারি মালিককে এক লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে ফারহান অ্যাগ্রো প্রসেসর নামে একটি বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার ঝাউগড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক আবুল কালাম আজাদ (৩৫)। তিনি কামাল উদ্দিন মৃধার ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন জানান, অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় আবুল কালাম আজাদকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় খাদ্য ব্যবসায়ীর দায়িত্ব ও বাধ্যবাধকতা লঙ্ঘনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, মজুত, সরবরাহ ও বিক্রির ক্ষেত্রে আইন নির্ধারিত নিরাপত্তাবিধি ও শর্ত মানা খাদ্য ব্যবসায়ীর দায়িত্ব। এসব বিধান লঙ্ঘনের দায়ে আইনে শাস্তির বিধান রয়েছে।