​ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া সংবাদদাতা: , আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

আওরাবুনিয়া মডেল হাই স্কুল মাঠে ‘রুটেড ফিউচার’-এর খেলাধুলার সামগ্রী উপহার

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার ৬ নম্বর আওরাবুনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌদ্দবোয়ালিয়া এলাকার অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘রুটেড ফিউচার’ আওরাবুনিয়া মডেল হাই স্কুল মাঠে খেলাধুলার সামগ্রী উপহার দিয়েছে।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের খেলার জন্য বলি বল ও নেট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আওরাবুনিয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন খান টিপু, মো. মাহাবুব হোসেন হাং এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রিফাত মুন্সি।

​’রুটেড ফিউচার’ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সংগঠনটির প্রধান উদ্দেশ্য।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের দিকে আকৃষ্ট করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

স্থানীয় বাসিন্দারা মনে করেন, সংগঠনের এই উদ্যোগ এলাকার শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে