​নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

নান্দাইলে বিএনপির প্রতিবাদী শোডাউন ও অবস্থান কর্মসূচি

​ময়মনসিংহের নান্দাইলে প্রতিবাদী শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নান্দাইল সদর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সদলীয় সূত্রে জানা যায়, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় এই কর্মসূচির আয়োজন করা হয়। নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে কর্মসূচিটি পালিত হয়।

কর্মসূচির কারণ সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা এবং দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদ জানাতেই তারা মাঠে নেমেছেন। পাশাপাশি এলাকার সাধারণ মানুষের জননিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবিতে এই প্রতিবাদী শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে বলে দলীয় নেতারা উল্লেখ করেন।

সন্ধ্যায় নান্দাইল সদর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন।

কর্মসূচিতে উপস্থিত দলীয় নেতাকর্মীরা জানান, যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে নান্দাইল উপজেলা বিএনপি পরিবার সর্বদা ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় দলীয় নেতাকর্মীরা সজাগ থাকবেন বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।

অপর দিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী যেকোনো মুল্য জানমালের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিটি নেতাকর্মী নান্দাইল সহ প্রিয় ভুখন্ডকে রক্ষা করতে নির্দেশনা প্রদান করেন। সেই লক্ষ্য তের ইউনিয়ন ও পৌরসভায় প্রতি ইঞ্চি মাটি রক্ষার দায়িত্ব দলীয় নেতাকর্মীরা অত্যন্ত তৎপর।

উল্লেখ্য, কর্মসূচিকে কেন্দ্র করে সন্ধ্যায় নান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তবে কর্মসূচি চলাকালে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।