কিশোরগঞ্জের তাড়াইলে দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার উদ্যোগে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার শায়খুল হাদীস মাওলানা ফয়েজ উদ্দিন, সেকান্দর নগর সাহেব বাড়ী মদীনাতুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা সৈয়দ আবু সায়েম, রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার উপদেষ্টা মাওলানা রুহুল আমিন, মাদরাসার পরিচালক মুফতি শহিদুল্লাহ, তালজাঙ্গা ইউনিয়ন তাবলীগ জামায়াতের আমীর মো. শিহাব উদ্দিন ও মো. মোয়াজ্জেমসহ অন্যান্য অতিথি ও অভিভাবকবৃন্দ।
সম্মেলনে মাদরাসার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি এবং দ্বীনি ও নৈতিক শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মাদরাসার শিক্ষাকার্যক্রমের উন্নতি ও শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।