ময়মনসিংহের নান্দাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ উপলক্ষে সাতজন প্রার্থীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নির্বাচনী তফসিল অনুযায়ী বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিটি। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ নভেম্বর প্রকাশিত খসড়া প্রার্থী তালিকার বিরুদ্ধে কোনো প্রার্থী আপিল বা আপত্তি দাখিল না করায় খসড়া তালিকায় অন্তর্ভুক্ত সাতজনকেই বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
ঘোষিত বৈধ প্রার্থী তালিকায় সভাপতি পদে উত্তর পালাহার কেএসএস লিমিটেডের মো. নুরুল হক, সহ-সভাপতি পদে আব্দুল্লাহপুর বনাটি কেএসএস লিমিটেডের মো. নুরুল আমীন এবং সদস্য পদে পাঁচজন রয়েছেন।
সদস্য পদে প্রার্থীরা হলেন— পাছগয়েশপুর কেএসএস লিমিটেডের সি.সাংবাদিক মো. এনামুল হক বাবুল, মাটিকাটা পশ্চিম কেএসএস লিমিটেডের রনজিত চন্দ্র সরকার, রসুলপুর পশ্চিম কেএসএস লিমিটেডের মো. অলিউল্লাহ, কাদিরপুর মধ্য কেএসএস লিমিটেডের নুর উদ্দিন এবং সিংদই খাকদ্ধারা মধ্য কেএসএস লিমিটেডের মো. মোশারফ হোসেন।
২৬ নভেম্বর প্রকাশিত এ তালিকায় নির্বাচন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সমবায় কার্যালয়, ময়মনসিংহের পরিদর্শক মাহবুবা পারভীন। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নুরুল নাহার ও মো. আলী আহসান।
নান্দাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট দপ্তর ও প্রার্থীদের অবগতির জন্য পাঠানো হয়েছে।