​নিজস্ব প্রতিবেদক, নান্দাইল (ময়মনসিংহ): , আপলোডের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

নান্দাইলে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের কথিত আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) নান্দাইল সদরের নতুন বাজার (পুরাতন বাসস্ট্যান্ড) এলাকায় এই কর্মসূচি চলমান রয়েছে।

ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর দিকনির্দেশনায় এই কর্মসূচি আয়োজিত হয়েছে বলে স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে।

কর্মসূচির অংশ হিসেবে নতুন বাজার ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জড়ো হয়ে প্রতিবাদ জানান এবং বিক্ষোভ ও শোডাউন করেন। এ সময় বক্তারা যেকোনো ধরনের নাশকতা, আগুন সন্ত্রাস ও নৈরাজ্যকর কর্মকাণ্ড প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

​কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থান লক্ষ করা যায়।