নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

১ জুলাই ২০২৬ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে মোট ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এই হালনাগাদ তালিকা পররাষ্ট্র সচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছে। তবে এসব চুক্তির আওতায় সব ধরনের পাসপোর্টে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ মিলছে না; বরং পাসপোর্টের শ্রেণিভেদে সুবিধাটি নির্ধারিত হচ্ছে।

চুক্তিবদ্ধ ৩৪টি দেশের মধ্যে কেবল মালদ্বীপের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারী ভিসা ছাড়া যাতায়াতের সুযোগ পাবেন। এর ফলে বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরাও ভিসা ছাড়াই মালদ্বীপে ভ্রমণ করতে পারবেন এবং একইভাবে মালদ্বীপের সাধারণ পাসপোর্টধারীরা বাংলাদেশে আসতে পারবেন।

তবে দুই দেশের নাগরিকদের ক্ষেত্রেই কর্মসংস্থানের উদ্দেশ্যে ভ্রমণে এই সুবিধা কার্যকর হবে না।