মো:মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  , আপলোডের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

আদমদীঘিতে ১৫ লিটার চোলাইমদসহ একজন গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে ১৫ লিটার দেশীয় চোলাইমদসহ মো. মহিদুল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা আদমদিঘি থানা পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) উপজেলার সান্দিড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মো. সরফুলের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় আদমদীঘি থানায় মামলা দায়ের হয়েছে।

আদমদিঘী থানার ওসি জামিরুল ইসলাম জানাই আসামিকে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।