কিশোরগঞ্জের তাড়াইল পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত ভিশন এমপোরিয়ামের শোরুম থেকে টেলিভিশন কিনে ল্যাপটপ জিতেছেন মদন উপজেলার ফতেহপুর এলাকার বাসিন্দা চান মিয়া।
রোববার (২৯ নভেম্বর) ভিশন এমপোরিয়ামের চলমান বিশেষ অফারের আওতায় তিনি এ পুরস্কার অর্জন করেন। পণ্য কিনে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন বিজয়ী চান মিয়া।
এদিকে ক্রেতাদের জন্য বর্তমানে ভিশনের ‘ড্রিম হোম অফার সিজন-৩’ চলমান রয়েছে। এ অফারে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি ফ্ল্যাট, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি গাড়িসহ অসংখ্য আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।
ভিশন এমপোরিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র ৫ হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনলেই ক্রেতারা এ অফারের আওতায় পুরস্কার জেতার সুযোগ পাবেন।
ক্রেতাদের জন্য আকর্ষণীয় এ আয়োজনের মাধ্যমে কেনাকাটার পাশাপাশি পুরস্কার জয়ের আনন্দ ছড়িয়ে দিচ্ছে ভিশন এমপোরিয়াম, তাড়াইল।