নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

হাতিরঝিলে সোমবার দুপুর পর্যন্ত যান চলাচল বন্ধ

রাজধানীর হাতিরঝিলে আগামীকাল (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২২’ ।

এ উপলক্ষে সোমবার ভোর ৪টা থেকে দুপুর আনুমানিক ১টা পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল বন্ধ থাকবে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা ও বাড্ডায় যানবাহন নিয়ে যারা যেতে চান, সেদিন তাদের মগবাজার, মৌচাক সড়ক দিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

একইভাবে রামপুরা ইউলুপ ও ইসলাম টাওয়ার দিয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে যেতে চান বা পুলিশ প্লাজা হয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যেতে ইচ্ছুক, তাদের গুলশান বাড্ডা লিংক রোড এবং পুলিশ প্লাজা-শুটিং ক্লাবের মাঝের রাস্তা ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।