নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের চিন্তার ভাজ

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এসব পরীক্ষার সময়সূচি পরবর্তীকালে জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের জরুরি নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই নির্দেশনায় বলা হয়েছে, ২১ জানুয়ারি (আজ) থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে, বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে।