রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর জ্বালানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী বৈঠার ছন্দে কাঁপল ইছামতি, নৌকা বাইচে লাখো মানুষের ঢল ‘দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ে রাজপথে নেমেছে ১১ দল’ ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: প্রতিমন্ত্রী শ্রমিকদের সঙ্গে মতবিনিময়: লটারিতে উপহার: সিদ্ধিরগঞ্জে ফাহিম কনস্ট্রাকশনের ব্যতিক্রমী আয়োজন মোরেলগঞ্জ মডেল একাডেমির উদ্যোগে সীরাতুন্নবি (স.) উদযাপন ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ঋণের টাকাই কাল হলো পলাশের, দুই অবুঝ সন্তানকে কোলে নিয়েই ঘাতক স্ত্রী আদালতে

এবার যুক্তরাষ্ট্রে শুভেচ্ছাদূত হলেন নায়ক শাকিব খান

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৬২৪৯ বার পঠিত

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে থেকেই একের পর এক সুখবর দিয়ে যাচ্ছেন। এবার জানা গেল, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য একটি উৎসবের শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। এটি হলো ‘বঙ্গ সম্মেলন’।

বহির্বিশ্বে বাংলা ভাষাভাষিদের সবচেয়ে বড় উৎসব এটি। আগামী ১ থেকে ৩ জুলাই যুক্তরাষ্ট্রের আলো ঝলমলে জৌলুস নগরী লাস ভেগাসে অনুষ্ঠিত হবে উৎসবটি। এটি নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স-এনএবিসি নামেও পরিচিত।

ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা ৫২ বছর আগে আমেরিকায় প্রতিষ্ঠা করেন কালচারাল এসোসিয়েশন অব বেঙ্গল-সিএবি বা বঙ্গ সংস্কৃতি সংঘ। আর এই সংগঠনের অধীনে ৪২ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে বর্হি:বিশ্বের সবচেয়ে বৃহৎ এই বাংলা ভাষাভাষি সম্মেলন। বঙ্গ সম্মেলনের ইতিহাসে শাকিব খান প্রথম ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন।

বুধবার (২৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে ‘মাছের ঝোল’ নামের একটি রেস্টুরেন্টে শাকিব খানের সঙ্গে একটি সম্মতি সাক্ষর হয়। এতে আয়োজক সংগঠন সিএবি’র পক্ষে সাক্ষর করেন বঙ্গ সম্মেলন ২০২২-এর আহ্বায়ক মিলন আওন। অনুষ্ঠানে সম্মেলনের বাংলাদেশ আউট রিচের পক্ষে উপস্থিত ছিলেন হাসানুজ্জামান সাকী।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনএবিসি’র কো-কনভেনর অশোক রক্ষিত, সিএবি’র অন্যতম সংগঠক অভিক দাশগুপ্ত, ব্যবসায়ী আদৃশ চত্রবর্তী, বাংলাদেশের ব্যবসায়ী ও প্রোডিউসার শাহীন কবির ও অলিভ আহমেদ।

শাকিব খান বলেন, ‘এর আগে কয়েকবার বঙ্গ সম্মেলনে আসার কথা থাকলেও সময় সুযোগ না হওয়ায় আসা হয়নি। এবার লাস ভেগাসের বঙ্গ সম্মেলনে আমাকে বাংলাদেশ আউট রিচ ব্রান্ড অ্যাম্বাসেডর করায় আমি আনন্দিত। আমি আশা করি, জুলাই মাসে আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিরা বঙ্গ সম্মেলনে অংশ নেবেন।’

মিলন আওন বলেন, ‘প্রতি বছর বঙ্গ সম্মেলনে ৮ থেকে ১০ হাজার মানুষের ভীড় হয়। এবার বলিউড, ঢালিউড ও টলিউডের এক ঝাঁক তারকা উপস্থিত থাকবেন। বাংলা সংগীতের সবকটি শাখা নিয়ে আলাদা জমকালো আয়োজন থাকবে। সাহিত্য আসর, ফ্যাশন শো, নাটক, রিয়েলিটি শো-সহ অনুষ্ঠিত হবে চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ ও ভারতের প্রায় একশ শিল্পীকে এবারের উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান মিলন আওন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..