শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার আদমদীঘিতে অবৈধভাবে সার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড-জরিমানা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা দুর্যোগকবলিত নেপালকে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা প্রদান করল বাংলাদেশ ব্যাংকের ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানার নামে মামলা সবার গর্বিত পরিচয়, আমরা সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু সান্তাহারে তারেক রহমানের কারামুক্তি দিবসে দোয়া মাহফিল মোরেলগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল দশম ওয়েজ বোর্ড ও মহার্ঘ ভাতা বাস্তবায়নের দাবি

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৬২৬৫ বার পঠিত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশের নারীরা।

এ ঐতিহাসিক জয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৪ মার্চ) এক বার্তায় দলের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

এদিকে নারীরা ক্রিকেটারদের এ জয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার এ মহান মাসে বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তানকে হারিয়ে বিশ্ব নারী ক্রিকেটে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের শুভ সূচনা করেছে। আমি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সকল খেলোয়াড় কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই দেশের নারী খেলোয়াড়দের প্রকৃত অভিভাবক নারী ও ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। তার সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় আমাদের নারী ক্রীড়াবিদরা বিশ্ব ক্রীড়াঙ্গনে একের পর এক নিজেদের কৃতিত্ব রাখতে সমর্থ হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও নারী ক্রিকেট দলের সাফল্যের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..