রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল আত্মসাতের অভিযোগ মুক্তিযোদ্ধার মাথা গোঁজার ঠাঁই নেই, বীর নিবাসের কাজ বন্ধ—আমরণ অনশনে ৮০ বছরের আজহার মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা হলেন তুহিন রেজা তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে তাড়াইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ঝিটকা খাজা রহমত আলী কলেজে ফল বিপর্যয়, ফেল ৬৮ শতাংশ শিক্ষার্থী আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস

মিরপুরে ২০০ দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে মুসলিম এইডে’র রমজান ফুড ভাউচার বিতরণ

সাজিদুর রহমান সজিব (বিশেষ প্রতিনিধি,মিরপুর):
  • আপলোডের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৬৩৩৮ বার পঠিত
ছবি: বিডি পিপলস নিউজ
সাজিদুর রহমান সজিব (বিশেষ প্রতিনিধি,মিরপুর):
রাজধানীর মিরপুরে আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড-ইউকে’র সহযোগিতায় দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধদের মাঝে রমজান ফুড ভাউচার বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) সকালে মিরপুর ১২ নম্বর প্রিন্স বাজার কনভেনশন সেন্টারে মিরপুর ও মোহাম্মদপুর অঞ্চলের দরিদ্র, অতিদরিদ্র, প্রতিবন্ধী ও অসহায় ২০০ পরিবারের মাঝে ৩২৬৬ টাকা মূল্যের এ ভাউচার বিতরণ করা হয়।
অনুষ্ঠান বাস্তবায়নে ছিলেন মুসলিম এইড পলিটেকনিক ইন্সটিটিউট, পল্লবী, মীরপুর, ঢাকা। এ সময় প্রতিটি উপকারভোগী ৩২৬৬ টাকা সমমূল্যের খাদ্য সামগ্রী নিজ পছন্দমত প্রিন্স বাজার শপিং মার্কেট হতে ক্রয় করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ জিয়াউর রহমান। তিনি বলেন, মুসলিম এইড প্রতি বছর রমজানে অসহায়দের সহযোগিতা করে থাকে। তার ধারাবাহিকতায় এছরও তাদের কার্যক্রম শুরু করেছে। পুরো রমজান মাসব্যাপী তারা সহযোগিতা করে যাবে।
মুসলিম এইড পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুসলিম এইড ইউ-কে বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর আব্দুর রহিম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর বেগম মেহেরুন্নেছা হক, মুসলিম এইড পলিটেকনিক ইন্সটিটিউট ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম.এ সহিদ, সহ-সভাপতি আবুল বাশারসহ মুসলিম এইড পলিটেকনিক ইন্সটিটিউটের অন্যন্য কর্মকর্তাবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..