মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি শিক্ষক হয়েও সমবায় সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী: আইন ও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে চার দপ্তরে তোলপাড় সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ কিশোরগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ এক দিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মোরেলগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ ভারতীয় মিডিয়ায় কর্মরত জাকির হোসেন ইমক্যাবের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত ‘রোহিঙ্গা সংকটে অর্থনীতি-সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে’ গণতন্ত্র রক্ষায় সহনশীল রাজনীতির আহবান রাষ্ট্রপতির

অনুমোদন ছাড়াই কেমিক্যাল মজুত করে বিএম কনটেইনার : বিস্ফোরক অধিদপ্তর

অনলাইন ডেস্ক:
  • আপলোডের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৬৩০৬ বার পঠিত

বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন ছাড়াই বিএম কনটেইনার ডিপোতে হাইড্রোজেন পারঅক্সাইড কেমিক্যাল মজুত করা হয়েছিল। এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক তোফাজ্জল হোসেন।

রোববার (৫ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম বিস্ফোরক অধিদপ্তর জানায়, অধিদপ্তরে রাসায়নিক মজুতের জন্য যেসব প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত আছে, এর মধ্যে বিএম কনটেইনার ডিপোর মালিক প্রতিষ্ঠান স্মার্ট গ্রুপের নাম নেই। স্মার্ট গ্রুপ নিজস্ব কারখানায় হাইড্রোজেন পারঅক্সাইড উৎপাদন করে বিভিন্ন দেশে রপ্তানি করে আসছিল।

বিএম কনটেইনার সূত্রে জানা গেছে, এই ডিপোতে প্রায় ২০ হাজার কনটেইনার ছিল। এর মধ্যে অধিকাংশ কনটেইনারে গার্মেন্ট পণ্য থাকলেও ৬/৭টি কনটেইনারে ছিল হাইড্রোজেন পার অক্সাইড। ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নেভাতে আসে তখন তাদের জানানো হয়, কনটেইনারে গার্মেন্ট পণ্য আছে। কেমিক্যাল থাকার কথা জানানো হয়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের সহকারী পরিচালক ফারুক হোসেন জানান, সীতাকুণ্ড থেকে যখন ফায়ার সার্ভিসের টিম আগুন নেভাতে আসে, তখন তাদের কনটেইনারে কেমিক্যাল থাকার কথা জানানো হয়নি। কেমিক্যাল আছে জানলে ফায়ার সার্ভিস ভিন্ন কৌশলে আগুন নেভানোর চেষ্টা করতো। এত কাছে গিয়ে তারা আগুন কখনও নেভাতো না। কারণ কেমিক্যাল থাকলে আগুনে বিস্ফোরণ ঘটবে, এটা সবাই জানে। কেমিক্যালের বিষয়টি গোপন করায় ফায়ার সার্ভিসের ৯ জন ফায়ার ফাইটারসহ এতগুলো প্রাণহাণি হলো।

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের ৯ জন রয়েছেন। রোববার (৫ জুন) রাতে অগ্নিকাণ্ডের ঘটনার আপডেট দেওয়া হালনাগাদ বোর্ডে এই তথ্য জানায় সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..