অনলাইন ডেস্ক: , আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে আবারও অন্য কনটেইনার ডিপোতে আগুন!

অনলাইন ডেস্ক:

এবার চট্টগ্রামের একটি বেসরকারি ডিপোতে রাখা কনটেইনারে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুন) রাত পৌনে ৯টায় পতেঙ্গা ভারটেক্স কনটেইনার ডিপোতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আশপাশের এলাকার বাসিন্দা ও ডিপোর শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ডিপোতে রাখা একটি তুলাভর্তি কনটেইনারে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সোয়া ৯টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

ইপিজেড ফায়ার স্টেশনের লিডার মো. শহীদুল্লাহ জানান, কনটেইনারে রাখা তুলার গাঁইটে আগুন লাগে। তবে আশপাশের কনটেইনারে ছড়ায়নি। কোনো ধরনের ক্ষতি হয়নি। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

সূত্র: ভোরের কাগজ