শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার আদমদীঘিতে অবৈধভাবে সার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড-জরিমানা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা দুর্যোগকবলিত নেপালকে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা প্রদান করল বাংলাদেশ ব্যাংকের ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানার নামে মামলা সবার গর্বিত পরিচয়, আমরা সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু সান্তাহারে তারেক রহমানের কারামুক্তি দিবসে দোয়া মাহফিল মোরেলগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল দশম ওয়েজ বোর্ড ও মহার্ঘ ভাতা বাস্তবায়নের দাবি

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মির্জাগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৬২৫৬ বার পঠিত
মির্জাগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

একাত্তর টিভির বরগুনা প্রতিনিধি ইমরান হোসেন টিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা ও হয়রানি মূলক মামলা দায়েরের প্রতিবাদে পটুয়াখালীর মির্জাগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা।

বুধবার সকাল ১১টায় মির্জাগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচীতে মির্জাগঞ্জ ছাড়াও পটুয়াখালী ও বেতাগীর সাংবাদিকরা এই কর্মসূচীতে অংশগ্রহন করেন।

মির্জাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পটুয়াখালী  প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব জালাল আহমেদ, একাত্তর টিভির পটুয়াখালী প্রতিনিধি আহসানুল কবির রিপন, মির্জাগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সাধরন সম্পাদক রফিকুল ইসলাম সাদ্দাম, পটুয়াখালী প্রেস ক্লাবের সদস্য মোঃ হুমায়ুন কবির ও বেতাগীর সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম ইরান প্রমূখ।

এ সময় বক্তারা, মামলার ঘটনায় তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন মির্জাগঞ্জ মরহুম ইয়ার উদ্দিন খলিফার মাজারের দূর্নীতি নিয়ে ইমরান হোসেন টিটু একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশ করলে ক্ষীপ্ত হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এই হয়রানি মূলক মামলা করা হয়। অনতিবিলম্বে একাত্তর টিভির বরগুনা প্রতিনিধির বিরুদ্ধে আনিত হয়রানি মূলক মামলা প্রত্যাহার না করা হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..