অনলাইন ডেস্ক: , আপলোডের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বুধবার (৫ অক্টোবর) বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করবেন।

রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি মো. জয়নাল আবেদীন জানান, শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতাদের অনুষ্ঠানটি বুধবার রাত ৮টায় সীমিত আকারে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, হিন্দু ধর্মীয় নেতা, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঢাকা মহানগর সার্বজনীন কমিটি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেবেন।

মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানস্থলে আসতে অতিথিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।