বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ রূপগঞ্জে ডাকাতি হাওয়া স্বর্ণ উদ্ধার , ৫ ডাকাতসহ ধারালো উদ্ধার নান্দাইলে আনওয়ারুল হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ পরিদর্শন, শিক্ষকদের সঙ্গে মতবিনিময় বরগুনায় ভারতীয় কাপড়ের বড় চালান জব্দ! রেড ক্রিসেন্টে নিয়োগ-নির্বাচন ঘিরে অস্থিরতা রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান সিলেট ভ্রমণ শেষে ফেরার পথে নিখোঁজ মোরেলগঞ্জের যুবক, সন্ধানে পরিবার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১

মুরাদনগরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন স্মরণে শীতবস্ত্র বিতরণ

রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৬০০১ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় ৭শ’ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বাঙ্গরা জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গনে বাঙ্গরা বাজার থানা যুবলীগের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহব্বায়ক নাঈম খাঁন এর সভাপতিত্বে ও যুগ্ম আহব্বায়ক আব্দুল্লাহ নজরুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ)। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোহাম্মদ ইসমাঈল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নবীপুর পূর্ব ইউপি’র চেয়ারম্যান কাজী আবুল খায়ের, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান।

এসময় অন্যান‍্যদের মাঝে আরোও উপস্থিত ছিলেন, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী, বাঙ্গরা বাজার থানা যুবলীগের সদস্য মিয়া মাসুম, হাজী সাগর, রহিম পারভেজ প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..