শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরিরামপুরে বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী পেলেন সার ডিলার রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ মিরপুরে অনুমোদনহীন ৩ তলা ভবন! নির্মাণ বন্ধ ও অনুমোদনপত্র জমা দেয়ার নির্দেশ রাজউকের আদমদীঘি বিদ্যাবীথি মডেল স্কুলের বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণী আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টে চাঁপাপুরকে হারিয়ে ফাইনালে সান্তাহার, ২৩ অক্টোবর মুখোমুখি দুই প্রশাসক আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতে ডিআইজির নির্দেশনা ১৯ বছর পর চালু হচ্ছে সন্ন্যাসী-কলারণ ফেরি, কমবে বরিশাল-মোংলা যোগাযোগের দূরত্ব মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকা মাহমুদা খানমকে বিদায়ী সংবর্ধনা প্রবাসীদের যথাযথ মর্যাদা দেয়া রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কথ্য ভাষা বাংলা: মমতা

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৫৯৯৭ বার পঠিত

বাংলা ভাষাকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কথ্য ভাষা হিসেবে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বাংলাকে বিশ্বের পঞ্চম বড় ভাষা বলেও মন্তব্য করেন তিনি।

সরস্বতী পূজা উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজ্যে অনুষ্ঠিত ‘হাতেখড়ি’ অনুষ্ঠানে মমতা এই মন্তব্য করেন। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে শুক্রবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার আয়োজিত ‘হাতেখড়ি’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ‘বাংলা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের ৫ম বড় কথ্য ভাষা। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে, আমরা যেখানেই থাকি না কেন আমাদের মাতৃভাষা শিখতে হবে।’

এসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড. সিভি আনন্দ বোসকে বাংলা ভাষার প্রতি বিশেষ আগ্রহের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ‘আমাদের মাতৃভাষার প্রতি বিশেষ আগ্রহ দেখানোর জন্য আমি রাজ্যপালকে অভিনন্দন জানাতে চাই।’

এদিন বাংলা ভাষার গুরুত্ব বোঝানোর পাশাপাশি মমতা দাবি করেন, প্রত্যেক জায়গায় গিয়ে সেখানকার আঞ্চলিক ভাষা শেখা উচিত। পশ্চিমবঙ্গের মধ্যেও যে কত ভাষাভাষির মানুষ আছে, সে কথাও মনে করিয়ে দেন মমতা।

পরে রাজ্যপালের হাতে ‘বর্ণপরিচয়’ তুলে দেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ‘আমি বাংলা শিখব। বাংলা সুন্দর ভাষা। আমি বাংলাকে ভালবাসি। বাংলার মানুষকে ভালবাসি। নেতাজি সুভাষ বসু আমার নায়ক। জয় বাংলা, জয় হিন্দ।’

এদিন অনুষ্ঠান শেষে সমবেতভাবে ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গানে গলাও মেলান মমতা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..