শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

পটুয়াখালীতে মাদকবিরোধী আলোচনা সভা

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৫৯৬৮ বার পঠিত
‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দুরে থাকুন’ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী সদর উপজেলাধীন মৌকরণ ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসের সামনে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টার সময় পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে আসা সকলের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম সরোয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন, ১৪ নং মৌকরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক গ্রহনের ফলে জীবন, চরিত্র, সময়, পরিবার, সমাজ ধ্বংস হয়ে যায়। সেই সাথে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের দেশ। এছাড়াও, মাদকাসক্ত ও মাদককারবারীদের তালিকা স্থানীয় চেয়ারম্যান, থানা অথবা উপজেলা প্রশাসনকে অবহিত করতে অনুরোধ করেন।
সভায় মৌকরণ ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ, স্থানীয় জনগণ, ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা এবং গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..