শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইফতিয়াজের সব বিষয়ে A+ অর্জন, গর্বিত বাবা ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়া প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন: মোরেলগঞ্জে বিদ্যালয়ের সহকারি শিক্ষককে বিরুদ্ধে ষড়যন্ত্র আদমদীঘিতে আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর ও প্রশিক্ষণ সার্টিফিকেট বিতরণ বগুড়ার ডিসি আদমদীঘিতে মাদ্রাসায় কিশোরকে বলৎকার, শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে ফুটবল উদ্বোধনের অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ

বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১

মো:কামরান হোসেন, বিয়ানীবাজার, (সিলেট )প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি : সংগৃহীত

বিয়ানীবাজার থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার চারখাই ইউনিয়ন অফিস এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, জকিগঞ্জ থেকে একটি পেশাদার মাদক কারবারি চক্র যাত্রীবাহি বাসে ইয়াবা নিয়ে অন্যত্র যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে চারখাই ইউনিয়ন অফিসের সামনে পুলিশের তল্লাশিকালে জাহেদ আহমদ (৩৪) নামের মাদক কারবারির দেহ তল্লাশিকালে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি জকিগঞ্জ উপজেলার লোহারমহল (উত্তর) গ্রামের মৃত ইরাব আলীর ছেলে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য অনুমান ৯ লক্ষ টাকা হতে পারে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল করিম জানান, সিলেটের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল)-এর তত্বাবধানে থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত মাদক কারবারিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..