সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎ ও শ্রেণিকক্ষে ধান রাখার অভিযোগ এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন জর্ডানকে গুঁড়িয়ে আর্জেন্টিনার তিনে তিন উদ্ভাবনী প্রকল্পে জাতীয় স্বীকৃতি: পুরুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল সাফল্য মাসে মাত্র ৫০ টাকা দিন মজুরি, জীবনযাপন সান্তাহারের হরিজন পরিচ্ছন্নতাকর্মীদের প্রস্তাবিত বাজেটে বৈষম্যের শিকার দক্ষিণবাংলাবাসীর মানববন্ধন বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী আমতলীতে স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

বিধবা বৃদ্ধাকে ঘর থেকে বের করে দেয়ার অভিযোগ

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৬০৩৩ বার পঠিত
পটুয়াখালী সদর উপজেলাধীন লাউকাঠী ইউনিয়নের ঢেউখালী গ্রামের রানী বালা সরকার(৭০) নামের এক বিধবা নারীকে মারধরের অভিযোগ উঠেছে একই বাড়ির বাবুল সরকার, পিতা- মৃত সুশীল সরকার, লিলা রানী সরকার, স্বামী- বাবুল সরকার ও ছায়া রানী, স্বামী- মৃত সুশীল সরকার সহ ৩ জনের বিরুদ্ধে। এ বিষয়ে রানী বালা সরকার পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। যার নাম্বার; SL- ১৭১০।
অভিযোগে বলা হয়, বিবাদীরা এলাকার দাঙ্গাবাজ, সন্ত্রাস ও খারাপ প্রকৃতির লোক। জমিজমা নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ঘটনার দিন অর্থাৎ বুধবার (১৪ জুন) সকাল আনুমানিক ৯ টা ৩০ মিনিটের দিকে- ভুক্তভোগী রানী বালা সরকার তার নিজের বসতঘরে উঠতে গেলে বিবাদীরা বাধা প্রদান করেন। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে বিবাদীরা উত্তেজিত হয়ে তাকে (রানী বালা সরকারকে) এলোপাতাড়ি ভাবে চড়থাপ্পড় ও কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম সহ বেদনাদায়ক জখম করে। এছাড়াও, বিবাদী বাবুল সরকার ভুক্তভোগী রানী বালা সরকারের ডান হাতে কামড় মেরে রক্তাক্ত জখম করে।
এসময় আশেপাশের লোকজন ডাক চিৎকার শুনে এগিয়ে আসলে তাদের সামনেও বিবাদীরা হুমকি সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান। পরে সাক্ষীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ ব্যাপারে অভিযুক্ত পক্ষের বাবুল সরকার ঘটনাটি অস্বীকার করে জানান, বিষয়টি সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। আমাদের সাথে কোনো মারামারি হয়নি।
পটুয়াখালী সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..