রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “ আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে নান্দাইলে পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করলেন বিএনপির নেতা এনামুল কাদির । নানা কর্মসূচির মধ্যে দিয়ে পুরুড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নানা আয়োজনে পটুয়াখালীতে জাতীয় শোক দিবস পালিত

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৫৯২৮ বার পঠিত
যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানান কর্মসূচি আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সূর্যোদ্বয়ের সাথে সাথে শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনিমিত  উত্তোলন করা হয়।
সকাল ৭:৩০ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অপর্নের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা, জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, পুলিশ সুপার সাইদুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.আফজাল হোসেন,  জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যডঃ সুলতান আহমেদ মৃধা, জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর সমূহ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রামান্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং অসহায়দের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
এছাড়া বাদযোহর মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং সুবিধাজনক সময় মন্দি, গির্জা ও প্যাগোডায় প্রার্থনা অনুষ্ঠিত হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..