সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎ ও শ্রেণিকক্ষে ধান রাখার অভিযোগ এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন জর্ডানকে গুঁড়িয়ে আর্জেন্টিনার তিনে তিন উদ্ভাবনী প্রকল্পে জাতীয় স্বীকৃতি: পুরুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল সাফল্য মাসে মাত্র ৫০ টাকা দিন মজুরি, জীবনযাপন সান্তাহারের হরিজন পরিচ্ছন্নতাকর্মীদের প্রস্তাবিত বাজেটে বৈষম্যের শিকার দক্ষিণবাংলাবাসীর মানববন্ধন বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী আমতলীতে স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

পটুয়াখালী মেয়রের হাত থেকে মেয়র কাপ টুর্নামেন্ট ফাইনাল খেলার বিজয়ীদের পুরস্কার গ্রহন

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯৩৭ বার পঠিত

মেয়র কাপ নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলার বিজয়ীদের পুরস্কার বিতরণ করলেন পটুয়াখালী পৌরসভার জন নন্দিত মেয়র মহিউদ্দিন আহমেদ।

১লা ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পটুয়াখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের মধ্য কলাতলা ফার্ম রোডে রাত ৯টায় শুরু হওয়া ফাইনাল খেলাটি শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ। শুরু থেকে শেষ পর্যন্ত মেয়র পুরো খেলাটি উপোভোগ করেন। টান টান উত্তেজনার ক্রিকেট খেলাটিতে মেসার্স সিনথিয়া ইলেকট্রনিক্সকে এক উইকেটে পরাজিত করে আর কে এম ইন্টারন্যাশনাল বিজয়ের পুরস্কার জিতে নেন। নৈশকালীন খেলায় শত শত দর্শকের সামনে মেয়র মহিউদ্দিন আহমেদ এর নিজ হাত থেকে বিজয়ী দল প্রথম পুরস্কার হিসাবে একটি ফ্রিজ জিতে নেন। এছাড়া রানার্সআপ দল এটি স্মার্ট টেলিভিশন জিতে নেন।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা ও সাবেক ছাত্রলীগ নেতা মো: রেজাউল করিম সোয়েব, পটুয়াখালী জেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, মহিলা ওয়ার্ড কাউন্সিলর মোসাঃ নাজিরা ইসলাম রিয়ামনি, পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..