সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎ ও শ্রেণিকক্ষে ধান রাখার অভিযোগ এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন জর্ডানকে গুঁড়িয়ে আর্জেন্টিনার তিনে তিন উদ্ভাবনী প্রকল্পে জাতীয় স্বীকৃতি: পুরুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল সাফল্য মাসে মাত্র ৫০ টাকা দিন মজুরি, জীবনযাপন সান্তাহারের হরিজন পরিচ্ছন্নতাকর্মীদের প্রস্তাবিত বাজেটে বৈষম্যের শিকার দক্ষিণবাংলাবাসীর মানববন্ধন বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী আমতলীতে স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

পটুয়াখালী র‍্যাব-৮ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯৪৬ বার পঠিত

পটুয়াখালী জেলার গলাচিপার চিকনিকান্দি বাজার এলাকা হতে র‍্যাবের অভিযানে ১৩৩ পিস ইয়াবাসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একদল চৌকস অভিযানীর দল ।

১৭ ফেব্রুয়ারি (শনিবার) বেলা ১১টায় র‍্যাবের মাদক বিরোধী অভিযানে মোঃ রুবেল প্যাদা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ।

জানা যায়,রুবেল বহুদিন যাবত গলাচিপার বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে গলাচিপার চিকনিকান্দি বাজারে স্থানীয় সুজনের ওয়ার্কশপের সামনে পাঁকা রাস্তার পাশে সে প্রকাশ্যে ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। সিপিবি-১ র‍্যাব-৮ পটুয়াখালী কোম্পানী অধিনায়ক মেজর সোহেল রানার নেতৃত্বে র‍্যাবের একটি চৌকস দল যথাসময়ে উক্ত স্থানে উপস্থিত হলে ধাওয়া করে র‍্যাবের সদস্যরা রুবেলকে গ্রেফতার করে। এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী উপস্থিত জনতার সামনে ১৩৩ পিস ইয়াবা বের করে দেয়।

এ ব্যাপারে সিপিপি-১ র‍্যাব-৮ পটুয়াখালী কোম্পানী অধিনায়ক মেজর সোহেল রানা বলেন, সকল তথ্য প্রমাণ ও আলামত সহ আসামী মোঃ রুবেল কে গলাচিপা থানায় হস্তান্তর করে। র‍্যাব বাদী হয়ে নিয়মিত মামলার অজু করে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..