শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

মির্জাগঞ্জে বিএনপির বিজয় র‍্যালী অনুষ্ঠিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫৮৯৯ বার পঠিত
মির্জাগঞ্জে বিএনপির বিজয় র‍্যালী অনুষ্ঠিত .....................................ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালী করেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার ( ৫ আগস্ট) বিকাল ৫ টায় কোর্ট এলাকা থেকে র‍্যালীটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু মুন্সির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, সদস্য ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু প্রমুখ।

এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। র‍্যালী পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..