শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

পটুয়াখালীতে কৃষকদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫৮১৮ বার পঠিত
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিলেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। এ উপলক্ষে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল জেলা শাখার আয়োজনে নবগঠিত কমিটিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল পটুয়াখালী জেলা শাখা। সভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মিলনায়তন পরিণত হয় এক প্রাণবন্ত রাজনৈতিক সমাবেশে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য, পটুয়াখালী-১ আসন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আহম্মেদ বায়জিদ পান্না মিয়া, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম এবং আইডিবি কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল পটুয়াখালী জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান টিটু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ইভান সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক সমাজ। কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কৃষি খাতকে টেকসই ও লাভজনক করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং কৃষকদের স্বার্থ রক্ষায় কৃষকদলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের কৃষক সমাজ আজ নানা সংকটের মুখোমুখি। কৃষকদের অধিকার রক্ষা, উৎপাদন ব্যয় কমানো, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে কৃষকদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, কৃষকবান্ধব রাষ্ট্র গঠনে কৃষকদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। এজন্য সংগঠনের প্রতিটি ইউনিটকে সক্রিয় ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..