শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

আদমদীঘিতে মাদ্রাসায় কিশোরকে বলৎকার, শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

মো মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫৭৫৬ বার পঠিত
ছবি : সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে মাদ্রাসার (১১) এক কিশোরকে বলৎকারের ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে ওই কিশোরের মা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে আদমদীঘি থানায় এজাহার দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। ঘটনাটি ঘটে উপজেলার সদর ইউনিয়নের শিয়ালশন রাস্তায় অবস্থিত দারুল ফুরকান ইসলামিয়া মাদ্রাসায়।

জানা যায়, ওই মাদ্রাসার ১১ বছরের ওই কিশোর আবাসিক বোডিংয়ে মক্তব শ্রেনীতে দীর্ঘদিন ধরে পড়াশুনা করে আসছিলেন। মঙ্গলবার বেলা ১০ টার দিকে সবার অগোচরে জোরপূর্বক বলৎকার করে এক (১৬) শিক্ষার্থী। এতে ভয় পেয়ে পেয়ে সে মাদ্রাসা থেকে মার কাছে চলে যায় ভুক্তভোগী। এর আগেও সহপাঠীদের কাছ থেকে একই ধরনের নির্যাতনের শিকার হলে তিনি শিক্ষক ইউসুফ সরদারকে জানালেও শিক্ষক নীরব থাকায় অপরাধের মাত্রা আরও বেড়ে যায়। উল্টো তার সাথে অসুলোভ আচরণ করেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, ভুক্তভোগীর মা এজাহার দাখিল করেছেন। প্রমাণ সংগ্রহের জন্য পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..