মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় গণমাধ্যম বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রূপগঞ্জে ৫৪ মোবাইলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার নান্দাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা সরকারি শিক্ষক হয়েও সমবায় সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী: আইন ও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে চার দপ্তরে তোলপাড় সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ কিশোরগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

‘ফেসওয়াশে’র বিজ্ঞাপনে হেলেন

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৬৭৭৬ বার পঠিত
ফাইল ছবি

মাস তিনেক আগে গ্রামীণফোনের একটি ক্যাম্পেইনের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছিলেন পিজে হেলেন। বিরতি ভেঙে আবারও তিনি কাজে ফিরলেন, নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন। এটি কুমারিকা পিম্পেল কন্ট্রোল ‘ফেসওয়াশে’র বিজ্ঞাপন। নির্মাণ করছেন সাবরিনা আইরিন। গতকাল (শুক্রবার) এই বিজ্ঞাপনটির নির্মাণ কাজ শেষ হয়েছে, আজও বিভিন্ন লোকেশনে এর শুটিং চলছে।

হেলেন জাগো নিউকে বলেন, ‘বিজ্ঞাপনটি আগাগোড়া আমাকে কেন্দ্র করে। যেখানে দেখা যাবে, আমি একজন কিশোরী। সবসময় নিজের মুখ লুকিয়ে রাখি। এ নিয়ে মানুষ কানাকানি শুরু করে। একটা সময় কুমারিকা ফেসওয়াশ ব্যবহার করে সুফল পাই। শুধু এখানে শেষ হয়, বিজ্ঞাপনে আরও কিছু চমক থাকছে। চমৎকার আয়োজনের একটি কাজ এটি।’

তিনি বলেন, ‘লেখাপড়ায় মন দিয়েছি, সেজন্য কাজ থেকে কিছুটা দূরে আছি। এর আগে মিডিয়ায় প্রায় নিয়মিত ছিলাম যার জন্য পড়ালেখায় কিছুটা ভাটা পড়েছিল। আগামী বছর মে মাসে নতুন প্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। তাই কাজ কমিয়ে দিয়েছি। কুমারিকা বিজ্ঞাপনের আয়োজন নিয়ে আমাকে যখন অফার করা হলো সবকিছু শুনে ভালো লাগায় কাজটি করছি।’

নির্মাতা সাবরিনা আইরিন, কুমারিকা হেয়ার ওয়েল এখন বেশ জনপ্রিয়। ওই কোম্পানি থেকে প্রথমবার ফেসওয়াশ বাজারে আসছে। শিগগির বিজ্ঞাপনটি দেশের সবগুলো টিভিতে প্রচার হবে।

হেলেন অভিনীত উল্লেখযোগ্য বিজ্ঞাপনের মধ্যে রয়েছে ইস্পাহানি চা, অলিম্পিক টুইংকেল বিস্কুট, প্রাণ পিকেল, মোজো, সহজ ডটকম, আরএফএল ফ্রেসকো কনটেইনার, আরএফএল টিউবওয়েল। বেশকিছু নাটকেও অভিনয় করেছেন এই নবীন তারকা। যেমন ব্ল্যাক হোল, ডেইলি ফ্রাইট নাইট, লাইন ইন অ্যা মেট্রো, সহযাত্রী ও নাইন অ্যান্ড হাফ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..