সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীর প্রধান সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী মোরেলগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ ভারতীয় মিডিয়ায় কর্মরত জাকির হোসেন ইমক্যাবের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত ‘রোহিঙ্গা সংকটে অর্থনীতি-সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে’ গণতন্ত্র রক্ষায় সহনশীল রাজনীতির আহবান রাষ্ট্রপতির সম্মিলিত ইসলামী ব্যাংক: ‘কোনো গ্রাহক টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না’ কলমাকান্দায় এনসিপির নতুন কমিটি: আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্যসচিব আহমেদ শরীফ ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘ফেসওয়াশে’র বিজ্ঞাপনে হেলেন

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৬৭৭৫ বার পঠিত
ফাইল ছবি

মাস তিনেক আগে গ্রামীণফোনের একটি ক্যাম্পেইনের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছিলেন পিজে হেলেন। বিরতি ভেঙে আবারও তিনি কাজে ফিরলেন, নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন। এটি কুমারিকা পিম্পেল কন্ট্রোল ‘ফেসওয়াশে’র বিজ্ঞাপন। নির্মাণ করছেন সাবরিনা আইরিন। গতকাল (শুক্রবার) এই বিজ্ঞাপনটির নির্মাণ কাজ শেষ হয়েছে, আজও বিভিন্ন লোকেশনে এর শুটিং চলছে।

হেলেন জাগো নিউকে বলেন, ‘বিজ্ঞাপনটি আগাগোড়া আমাকে কেন্দ্র করে। যেখানে দেখা যাবে, আমি একজন কিশোরী। সবসময় নিজের মুখ লুকিয়ে রাখি। এ নিয়ে মানুষ কানাকানি শুরু করে। একটা সময় কুমারিকা ফেসওয়াশ ব্যবহার করে সুফল পাই। শুধু এখানে শেষ হয়, বিজ্ঞাপনে আরও কিছু চমক থাকছে। চমৎকার আয়োজনের একটি কাজ এটি।’

তিনি বলেন, ‘লেখাপড়ায় মন দিয়েছি, সেজন্য কাজ থেকে কিছুটা দূরে আছি। এর আগে মিডিয়ায় প্রায় নিয়মিত ছিলাম যার জন্য পড়ালেখায় কিছুটা ভাটা পড়েছিল। আগামী বছর মে মাসে নতুন প্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। তাই কাজ কমিয়ে দিয়েছি। কুমারিকা বিজ্ঞাপনের আয়োজন নিয়ে আমাকে যখন অফার করা হলো সবকিছু শুনে ভালো লাগায় কাজটি করছি।’

নির্মাতা সাবরিনা আইরিন, কুমারিকা হেয়ার ওয়েল এখন বেশ জনপ্রিয়। ওই কোম্পানি থেকে প্রথমবার ফেসওয়াশ বাজারে আসছে। শিগগির বিজ্ঞাপনটি দেশের সবগুলো টিভিতে প্রচার হবে।

হেলেন অভিনীত উল্লেখযোগ্য বিজ্ঞাপনের মধ্যে রয়েছে ইস্পাহানি চা, অলিম্পিক টুইংকেল বিস্কুট, প্রাণ পিকেল, মোজো, সহজ ডটকম, আরএফএল ফ্রেসকো কনটেইনার, আরএফএল টিউবওয়েল। বেশকিছু নাটকেও অভিনয় করেছেন এই নবীন তারকা। যেমন ব্ল্যাক হোল, ডেইলি ফ্রাইট নাইট, লাইন ইন অ্যা মেট্রো, সহযাত্রী ও নাইন অ্যান্ড হাফ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..