বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৩৯ কিশোরগঞ্জের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র চন্দ্র ভৌমিকের পরলোকগমন কাঁঠালিয়ার কৃতি সন্তান মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত নান্দাইলে ৬টি অবৈধ জাল উদ্ধার, জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস ১০০ মুসল্লিকে ওমরাহ করানোর সুযোগ করে দেয়ার ঘোষণা মাহমুদ হোসেন টিটুর, প্রথম ধাপে গেলেন পাঁচজন মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জের খাউলিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন

৫৭ তে পা দিলেন সালমান, এখনও বিয়ে করেননি যে কারনে

বিনোদন ডেস্ক:
  • আপলোডের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৬৩০৬ বার পঠিত

আবদুল রশিদ সেলিম সালমান খান ৫৬ বছর পূর্ণ করলেন আজ। বিশ্বের অগণিত অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এ মহাতারকা। জীবনের পাঁচ ছয় সংখ্যার বসন্ত শেষে এই তারকা সবচেয়ে যে প্রশ্নের মুখোমুখি হয়েছেন, সেটা হচ্ছে, বিয়ে করছেন কবে?

সেই প্রশ্নের উত্তর কেউ জানাতে না পারলেও পুরোনো এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানায়, কেন বিয়ে করেননি সালমান খান।

ওই প্রতিবেদন বলছে, জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের অষ্টম আসরে সালমান খান জানিয়েছিলেন, অভিনেত্রী রেখার জন্য তিনি বিয়ে করেননি। ‘সুপার নানি’ সিনেমার প্রচারের জন্য এই অভিনেত্রী হাজির হয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খানের টিভি রিয়েলিটি শোতে।

সেই পর্বে সালমান জানিয়েছিলেন, তিনি এবং রেখা দুজনেই মুম্বাইয়ের ব্যান্ডস্ট্যান্ড এলাকায় থাকতেন। কিশোর বয়সে সকাল সাড়ে ৫টায় ঘুম থেকে উঠে রেখাকে দেখার জন্য হাঁটতে যেতেন। সেই সময়ে রেখা যোগব্যায়ামের ক্লাসে যেতেন। তাঁর সঙ্গে যোগ দিতেন সালমানও। গল্পে সালমান আরও যোগ করেছেন, ‘যোগব্যায়ামে আমার আগ্রহ না থাকলেও আমি সেখানে যোগ দিয়েছিলাম রেখা সেখানে ছিলেন বলে।’ আর এই গল্পে রেখার ভাষ্য, সালমান ছোট বয়স থেকেই আগ্রহী ছিলেন তাঁর প্রতি। তাঁর বয়স যখন ছয় বা সাত বছর ছিল, সকালে হাঁটার সময় সালমান সাইকেল চালিয়ে তাঁকে অনুসরণ করতেন। তবে সে সময় রেখা জানতেন না সালমান তাঁর প্রেমে পড়েছিলেন।

হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে আরও জানায়, এটা সত্যি যে সালমান বাড়ি ফিরে সবাইকে বলেছিলেন, ‘বড় হওয়ার পরে আমি এই মেয়েকেই বিয়ে করতে চাই।’ আর এই রেখার জন্য হয়তো সালমান খান আজও অবিবাহিত আছেন!

যা হোক, গতকাল সকালে অবিষধর সাপে কেটেছিল সালমান খানকে। এর পর চিকিৎসার জন্য মুম্বাইয়ের এম জি এম হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলিউড ভাইজানকে। সকাল ৯টায় হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে ভালো আছেন অভিনেতা।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, জন্মদিনে ভক্তদের বিশেষ সুখবর জানিয়েছেন সালমান খান। তিনি নিশ্চিত করেছেন, বহুল প্রতীক্ষিত আনিস বাজমির সুপারহিট কমেডি ‘নো এন্ট্রি’র সিক্যুয়েল নির্মাণ হবে। ১৯৮৮ সালে রেখা ও ফারুক শেখ অভিনীত ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় সালমান খানের। এ সিনেমায় নিজের দক্ষতা দেখিয়ে ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ নবাগত অভিনেতার পুরস্কার লাভ করেন তিনি। তবে নায়ক হিসেবে ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমা নিয়ে হাজির হন তিনি।

এর পর আর পেছনে তাকাতে হয়নি সালমান খানকে। তারকাদের ছাড়িয়ে হয়েছেন মহাতারকা। দীর্ঘ অভিনয় জীবনে তিনি উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল সিনেমা। এর মধ্যে ‘সাজান’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘করণ অর্জুন’, ‘বিবি নাম্বার ওয়ান’, ‘হাম দিল দে চুকে সানাম’, ‘তেরে নাম’, ‘পার্টনার’, ‘বডিগার্ড’, ‘দাবাং’, ‘রেডি’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’ উল্লেখযোগ্য।

১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সালমান। তাঁর পুরো নাম আবদুল রশিদ সেলিম সালমান খান। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক, প্লেব্যাক শিল্পী ও টিভি ব্যক্তিত্ব। তিন দশকের বেশি সময় ধরে হিন্দি চলচ্চিত্রে রাজত্ব করছেন তিনি। ফিল্মফেয়ার, জাতীয় চলচ্চিত্রসহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। ভারতীয় সিনেমায় বাণিজ্যিকভাবে সফল অভিনেতাদের অন্যতম সালমান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..