শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরিরামপুরে বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী পেলেন সার ডিলার রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ মিরপুরে অনুমোদনহীন ৩ তলা ভবন! নির্মাণ বন্ধ ও অনুমোদনপত্র জমা দেয়ার নির্দেশ রাজউকের আদমদীঘি বিদ্যাবীথি মডেল স্কুলের বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণী আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টে চাঁপাপুরকে হারিয়ে ফাইনালে সান্তাহার, ২৩ অক্টোবর মুখোমুখি দুই প্রশাসক আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতে ডিআইজির নির্দেশনা ১৯ বছর পর চালু হচ্ছে সন্ন্যাসী-কলারণ ফেরি, কমবে বরিশাল-মোংলা যোগাযোগের দূরত্ব মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকা মাহমুদা খানমকে বিদায়ী সংবর্ধনা প্রবাসীদের যথাযথ মর্যাদা দেয়া রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা

চিকনি বটের ছায়া তলে

আব্দুল্লাহ আল মামুন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫৯৪১ বার পঠিত

বট বৃক্ষের শীতল ছায়া বসে আছি একা,
মাথার উপরে ঝুলে আছে ঝুরির মেলা।
পাখিরা গায় ঘুম পাড়ানি গান,
বাতাসে দোলে পাতার পাখা ।

সামনে বয়ে যায় ফুলেশ্বরী নদী,
ঢেউয়ে ঢেউয়ে রূপার ঝিলিক।
জলের বুকে আকাশ নামে ,
সাদা মেঘের ভাসা – ভাসি।

চারপাশে সবুজের সমারোহ,
ধানক্ষেতে বাতাসের খেলা।
গাঁয়ের বধূ কলসি কাঁখে,
নদীর ঘাটে যায় সকাল -বেলা।

এখানে নেই শহরের কোলাহল,
নেই গাড়ির হর্ণের শব্দ।
আছে শুধু প্রকৃতির নীরব কবিতা,
আর মনের শান্তি অগাধ।

বটের নিচে বসে ভাবি,
এমন জায়গা হয় না তুলনা।
ফুলেশ্বরীর তীরে, গাছের ছায়া,
লুকিয়ে আছে বাংলার সোনা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..