মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ

“আকাশের কান্না, কৃষকের হাহাকার”

আব্দুল্লাহ আল মামুন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫৯৩৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

আকাশের মেঘে সুখ ছিল নাকো, ছিল শুধু অভিশাপ,
অসময়ে নামা বৃষ্টির জলে বাড়ে কৃষকের পাপ?

না, পাপ তো নয় ও তো ঘাম আর স্বপ্নের ভেলা,
অকাল বন্যায় ডুবে গেল আজ কৃষকের সারা বেলা।

সোনালীধান আজ জলের অতলে, কৃষকের চোখে জল,
শূন্য ভিটায় বসে বসে ভাবে কী হবে আগামীর ফল?

আমি যাই যবে পাওনা আদায়ে, হাত দুখানি ধরি,
নিজেরই ভেতর গুমরে মরি আমি, লজ্জায় মাথা করি।

কোম্পানি চায় টাকার হিসেব, খাতায় অনেক দেনা,
খালি পকেটে বিষণ্ণ মুখ, দুঃখের সওদা কেনা।

যাদের হাতে ফসল নেই আজ, অন্ন জোটে না ঘরে,
কেমন করে চাইব টাকা তাদেরই দুয়ারে পরে?

একদিকে দায়, অন্যদিকে মায়া বিবেকে বাধে যুদ্ধ,
প্রকৃতির এই নিষ্ঠুর খেলায় সবাই আজ রুদ্ধ।

হে বিধাতা তুমি দাও গো বরষ, শান্ত হোক এই মাঠ,
নইলে কেমনে জমবে বলো আমার কালেকশন হাট?

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..