শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দেশ অস্থিতিশীল করার প্রতিবাদে নিশানবাড়ীয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফেনীতে দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেট্রোরেলে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন চীনের জাতীয় দিবসে শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা স্বৈরাচার-গুপ্ত এক হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণা ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রূপপুরের প্রথম ইউনিট উৎপাদনে, ভাল্ব পরীক্ষা সফল এমপি ফেরদৌসীর পদত্যাগ:শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়: শফিকুর রহমান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী

সব সময় বাংলাদেশের পাশে থাকবে সৌদি আরব : রাষ্ট্রদূত আল দুহাইলান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২১৮ বার পঠিত

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, বাংলাদেশ একটি ভ্রাতৃপ্রতিম দেশ। দক্ষিণ এশিয়ার এই দেশের উন্নয়নে, তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে, বিভিন্ন ক্ষেত্রে সব সময় বাংলাদেশের পাশে থাকবে সৌদি আরব।

সৌদি আরবের ৯২তম জাতীয় দিবস উপলক্ষে সৌদি রাষ্ট্রদূত এক বার্তায় এসব কথা বলেন। রাষ্ট্রদূত আল দুহাইলান বলেন, ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি সফর ও বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে তার সাক্ষাত এবং উচ্চ পর্যায়ের অনেক বাংলাদেশির সফরের পর, সৌদি-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।

তিনি বলেন, শান্তি, রাজনৈতিক স্থিতিশীলতা, ভালো প্রণোদনা এবং নিয়ম-নীতির কারণে সৌদি কোম্পানিগুলো বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এটি শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার পাশাপাশি ২০২৬ সালের মধ্যে উন্নয়নশীল দেশের তালিকায় পৌঁছানোর লক্ষ্য পূরণে বাংলাদেশ সরকারকে সহায়তা করবে।

সৌদি রাষ্ট্রদূত বলেন, ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও মানবিক সম্পর্কের মজবুত ভিত্তির ওপর সৌদি-বাংলাদেশ সম্পর্ক গভীর ও চমৎকার।

সৌদি আরব সব সময় বাংলাদেশের পাশে থেকে, বিশেষ করে দুঃসময়ে, সাহায্য করে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত আল দুহাইলান। তিনি বলেন, বাংলাদেশিরা ইসলাম প্রিয় এবং সৌদি আরবকে গুরুত্ব দেয়। এর স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সাধনে সৌদি আরব সাহায্যের হাত প্রসারিত করে।

সূত্র : ভয়েস অব আমেরিকা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..