মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিঃ সাদেকের ঈদুল ফিতরের শুভেচ্ছা লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী আহত তাড়াইলে ‘মানবসেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

হরিরামপুরের ঝিটকা বাজারে চার দোকানে চুরি

দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৫৯৮৬ বার পঠিত

দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা বাজারে একরাতে ৪ দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার (১০ মে) দিবাগত রাতে ঝিটকা বাজারের বিভিন্ন স্থানে এসব চুরির ঘটনা ঘটেছে।

ঝিটকা বাজারের নিখিল স্টোর থেকে প্রায় ১৮০০০ টাকার এলাচ, ৭০০০ টাকার সিগারেট, নগদ ৩৫০০ টাকা ও ৫০০০ টাকা মূল্যের একটি গণেশ পিতলের মূর্তি এবং রঞ্জিত দত্ত স্টোর থেকে ৮০০০ টাকার সিগারেট ও নগদ আনুমানিক ২০,০০০ টাকার ক্ষতি হয়েছে।

এছাড়াও একই সময়ে ঝিটকা বাজারের দ্বীপ জুয়েলার্স ও বাবু রাইস এজেন্সির টিনের বেড়া কেটে প্রবেশ করেছিলো কিন্তু লোহার সিন্দুকে স্বর্ন ও টাকা সংরক্ষিত ছিল বিধায় কোন কিছু চুরি হয়নি।

ঝিটকা বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, আশঙ্কাজনক হারে দোকানে চুরির ঘটনা বেড়েছে। তারা পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের কাছে নৈশ প্রহরীর টহল বাড়ানোর দাবি জানান।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, চুরি হওয়া অর্থ ও মালামালের পরিমাণ অল্প হলেও দোকানে চুরির বিষয়টি দুঃখজনক। চোর চক্রের সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যেই চোর চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..