সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম রাড্ডার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেফতার ৯ এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভাঙার অভিযোগ, প্রধান আসামি ফয়সালসহ তিনজন গ্রেপ্তার মোরেলগঞ্জে গাঁজা বিক্রির অভিযোগে জনতার হাতে আটক যুবক পটুয়াখালীতে এলজিইডির সাবেক উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ৯১ লাখ টাকার ‘ভূতুরে বিল’ অভিযোগ মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও, বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৫৭৯৯ বার পঠিত
ছবি: সংগৃহীত

রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে লুটপাট ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে সমিতির দুই কর্মচারী আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে রাজউক অ্যাভিনিউয়ে অবস্থিত সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

মতিঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সোনিয়া পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, হকার্স সমিতির সামনে গুলিবর্ষণের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

জানা গেছে, ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলামের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একটি দল কার্যালয়ে প্রবেশ করে।

এসময় তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং কার্যালয়ে লুটপাট চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার সময় কার্যালয়ের দায়িত্বে থাকা দুই কর্মচারী বাধা দিতে গেলে তাদের লাঠিপেটা করা হয়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে মতিঝিল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..