শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

বগুড়ায় মেলায় অশ্লীল নাচ-গানের প্যান্ডেল গুঁড়িয়ে দিল প্রশাসন

এনামুল হক রাঙ্গা (বগুড়া) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৫৯৮৯ বার পঠিত
বগুড়ার শেরপুরে রানীরহাটে গ্রামীণ মেলার নামে চলা অশ্লীল নাচ-গানের প্যান্ডেল গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গত শুক্রবার রাতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজাউল করিমের নেতৃত্বে মেলা প্রাঙণে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহাসহ উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে অভিযানের বিষয়টি জানতে পেরে আয়োজক কমিটির সদস্যরা কৌশলে পালিয়ে যায়। এজন্য তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।
জানা যায় উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট বাজারকে ঘিরে বিগত চার-পাঁচ বছর ধরে গ্রামীণ মেলার আয়োজন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার থেকে শুরু হয় ওই গ্রামীণ মেলা। শর্ত সাপেক্ষে একদিনের মেলার অনুমতি নিয়ে আয়োজন করা হয় তিনদিনের। সেই সাথে জাদু প্রদর্শনীসহ পাঁচটি ঝলমলে প্যান্ডেলে রাত-দিন সমান তালে চালানো হচ্ছিল অশ্লীল নাচ-গান। পাশাপাশি চলছিল অবৈধ লটারি ও জুয়া।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজাউল করিম জানান, মেলার নামে অশ্লীল নাচ-গান ও জুয়া চালানোর খবর পেয়েই সেখানে অভিযান চালানো হয়। এসময় আয়োজকরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। তবে প্যান্ডেল গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..