রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কব্জির ক্ষত হার মানাতে পারেনি স্বপ্নকে, নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান গড়ছেন নুরুজ্জামান আদমদীঘিতে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মোরেলগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার তাড়াইলে আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে মতবিনিময় সভা পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন ২৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া, রাজনৈতিক দ্বন্দ্বে বেহাল কাঁঠালিয়ার দক্ষিণ আউরা গ্রামের সড়ক নৈতিক অবক্ষয় রোধে আদর্শ নাগরিক গঠনের বিকল্প নেই: ড. ফয়জুল হক ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ ফলোয়ারে বিশ্বসেরা মাহি, ৭০ দেশের জনসংখ্যাকেও ছাড়াল তাঁর অনুসারী!

কাঠালিয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে জয়ের লক্ষ্যে প্রচারণায় এগিয়ে মোঃ আনোয়ার হোসাইন সাগর

ফাতিমা আক্তার মিম, ​কাঠালিয়া সংবাদদাতা:
  • আপলোডের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৫৮৬৯ বার পঠিত
মোঃ আনোয়ার হোসাইন সাগর ----------------- ছবি: সংগৃহীত

আসন্ন ৪নং কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আমুয়া ও কাঠালিয়ার স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা। “মাটি ও মানুষের জন্য পথচলা—সেবা, স্বচ্ছতা, উন্নয়ন” এই অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ আনোয়ার হোসাইন সাগর।

​ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী (বিএ অনার্স, এমএ) মোঃ আনোয়ার হোসাইন সাগর এলাকার সুশিক্ষিত, তরুণ ও সুপরিচিত মুখ। তিনি কাঠালিয়া উপজেলা বিএনপি-র যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রাক্তন সভাপতি, ঢাকাস্থ কাঠালিয়া উপজেলা ছাত্রকল্যাণ সমিতি হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এছাড়া তিনি হযরত আব্দুল জব্বার মিয়াজী (রহ.) ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন সামাজিক ও মানবিক দায়িত্ব পালন করছেন।

​পারিবারিক সূত্রেও তিনি এলাকায় সমাদৃত। তিনি চিংড়াখালী সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ এবং মিয়াজী দরবার শরীফের সাবেক সভাপতি মরহুম হাফেজ মোঃ মাইনউদ্দিন (রহ.)-এর সুযোগ্য সন্তান।

​নির্বাচনী মতবিনিময় ও প্রচারণায় মোঃ আনোয়ার হোসাইন সাগর বলেন, “কাঠালিয়া সদর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সেবামূলক ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।”

​তিনি কাঠালিয়া সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন। এলাকার সচেতন মহল মনে করছেন, শিক্ষার আলোকপ্রাপ্ত ও ঐতিহ্যবাহী পরিবারের এই সন্তান চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..