মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক-অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার বিকল্প নেই সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার কাঠালিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বজ্রপাত নিরোধনে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে কিশোরগঞ্জে দুইশতাধিক তালগাছের চারা রোপন কাঠালিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু আমতলীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সাংবাদিকদের ওপর হামলা: দলগুলোকে কর্মীদের নিয়ন্ত্রণের আহবান দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

বজ্রপাত নিরোধনে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে কিশোরগঞ্জে দুইশতাধিক তালগাছের চারা রোপন

আব্দুল্লাহ আল মামুন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত

“তালগাছ লাগাই- পরিবেশ বাঁচাই, বজ্রপাতের ঝুঁকি কমাই” প্রতিপাদ্যকে সামনে রেখে বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিশোরগঞ্জ জেলার বৌলাই এলাকায় দুইশত তালগাছের চারা রোপন করেছে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন।

জানাযায়, ০৫ (অক্টোবর) সোমবার সকাল ১০ ঘটিকা থেকে এ কার্যক্রম শুরু হয়ে বিকাল ৫ ঘটিকায় চারা রোপন শেষ হয়।

চারা রোপন কার্যক্রমে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদরের উপজেলা কৃষি কর্মকর্তা মো. জয়নুল আলম তালুকদার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আবু জাফর মো. সালেহ উদ্দিন, স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের ময়মনসিংহের জোনাল সেলস ম্যানেজার মো. নাজিম মাহমুদ, কিশোরগঞ্জ জেলার ফিল্ড ম্যানেজার মো. এখলাস হোসেন, কিশোরগঞ্জ সদরের সেলস ডেভেলপমেন্ট অফিসার মো. আতিকুর রহমান, সেলস প্রোমোটর রুবেল আহমেদ, আতিকুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, এলাকার কৃষকবৃন্দ, শিক্ষার্থী, সচেতন জনগন ও সাংবাদিকবৃন্দ।

তালগাছের চারা রোপন বিষয়ে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের ময়মনসিংহের জোনাল সেলস ম্যানেজার মো. নাজিম মাহমুদ বলেন, দেশে বজ্রপাতের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের কৃষক ভাইয়েরা ফসল উৎপাদনের জন্য রাত দিন জমিতে পরিশ্রম করে। তারা বৃষ্টিতে ভিজে রোদে শুকায়। বৃষ্টির সময় বজ্রপাতে অনেক কৃষক, জেলে, রাখাল, শিক্ষার্থীরা ঘরের বাহিরে থাকার কারণে বজ্রপাতে আহত ও নিহত হন। বাংলাদেশে বিশেষকরে গ্রামাঞ্চলে বজ্রপাত একটি গুরুত্বপূর্ণ প্রাকৃৃতিক দূর্যোগ। তালগাছ দীর্ঘ মেয়াদী ও পরিবেশ বান্ধব। তালগাছ বৃক্ষ হিসেবে প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তালগাছ বজ্রপাত নিরোধ একটি গাছ। তাই তালগাছের সংখ্যা বৃদ্ধি, বৃক্ষ রোপনে উৎসাহ সৃষ্টি এবং বজ্রপাত সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন এর পক্ষ থেকে সারা দেশে ৪ হাজার ৮শত তালগাছের চারা রোপন এবং প্রান্তিক কৃষকদের মাঝে ১০ হাজার নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। তাছাড়া বিভিন্ন স্কুল, ইবতেদায়ী মাদরাসায় ১২ হাজার বিভিন্ন প্রজাতির ঔষুধি গাছ রোপন করা হয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদরের উপজেলা কৃষি কর্মকর্তা মো. জয়নুল আলম তালুকদার বলেন, বাংলাদেশে অন্যান্য দূর্যোগের চেয়ে বড় একটি দূর্যোগ হলো বজ্রপাত। সামনে বর্ষা মৌসুম আসতেছে, কৃষকগণ ফসল উৎপাদনের জন্য বৃষ্টিপাত উপেক্ষা করে জমিতে চাষাবাদে ব্যস্ত থাকে। বজ্রপাতের সময় তাদের আশ্রয় নেওয়ার মত তেমন কোনো জায়গা থাকে না। বজ্রপাত নিরোধে তালগাছ প্রাকৃতিকভাবে একটি অন্যতম ভূমিকা রাখে। তবে শুধু তালগাছ রোপন করলেই বজ্রপাত পুরোপুরিভাবে প্রতিরোধ করা সম্ভব নয়। তবে পরিবেশ ভারসাম্য রক্ষায় ও বজ্রপাতের ঝুঁকি কমানোর সামগ্রিক উদ্যোগের অংশ হিসেবে তালগাছসহ দেশীয় বৃক্ষের চারা রোপন গুরুত্বপূর্ণ। স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন এর পক্ষ থেকে সারা দেশে বৃক্ষরোপনের উদ্যোগকে সাধুবাদ জানাই। এটি একটি মহত উদ্যোগ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..