শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন আর নেই

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৫৯৫০ বার পঠিত

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন আজ ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ব্যক্তিগত সহকারি মোহাম্মদ তোফায়েল আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

তিনি এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগসহ নানান রোগে ভুগছিলেন।

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মমিনের স্ত্রী রেবেকা মমিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০০৪ সালে তার স্বামীর মৃত্যুর পর তিনি মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি আসনে নৌকার হাল ধরেন। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি-৭ এর বায়তুল আমান মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নেত্রকোণার মোহনগঞ্জে নেয়া হয়। আজ সন্ধ্যা ৬টার দিকে মোহনগঞ্জে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। এরপর কাজিয়াহাটি গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..