শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবহেলিত রাজগাতী ইউনিয়নকে আংশিক নয়, পুরোপুরি সহযোগিতা করব: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রূপগঞ্জে সন্ত্রাসী সাকিল গ্রেপ্তার রাজধানীতে ফের বাড়ল সবজির দাম আমতলীতে স্থিতাবস্থা আদেশের মধ্যে জমিতে ঘর নির্মাণের অভিযোগ, যুবদল নেতাকে আটকে রাখার দাবি তাড়াইলে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থানায় জিডি মোরেলগঞ্জে কথিত দুর্ধর্ষ ডাকাত কবির বয়াতী গ্রেপ্তার মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা জামিয়া মনির উদ্দিন বেপারী কওমি মাদ্রাসার ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ মিটিয়ে দিয়ে হামলার স্বীকার মিমাংসাকারী মোরেলগঞ্জে ইউপি প্রকল্পের টাকা ও জেলের চাল আত্মসাতের অভিযোগ

বেতাগীতে ১৬৫ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

আরিফুর রহমান সুজন:
  • আপলোডের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৬০৫০ বার পঠিত

বরগুনার বেতাগীতে ১৬৫ জন চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (০৫ আগষ্ট) সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত বেতাগী সরকারি কলেজে ইস্পাহানি ইসলামি চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতাল বরিশাল শাখার একদল চিকিৎসক টিম এ চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন।

স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তির্জা ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম বরগুনা জেলা শাখার সহযোগিতা উপজেলার প্রত্যন্ত এলাকার চোখের নানা রোগের ১৬৫ জন রোগীদের বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা সেবা দেয়া হয়। চোখের ছানী রোগে আক্রান্ত ১৭ জনকে অপারেশনের জন্য বরিশাল পাঠানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানা, উদীচী শিল্পী গোষ্ঠী বেতাগী সংসদের সভাপতি দিপক কুমার গুহ জাতীয় যুব কাউন্সিল সদস্য অলি আহমেদ আঁধারের আলো নারী কল্যাণ সমিতির সভানেত্রী মোসাঃ সাহেরা বেগম, তির্জা ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম সুজন, সদস্য ফাতিমা কবির স্মৃতি, ফারজানা আক্তার, মোঃ আশিকুর রহমান মুন্না, বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের সদস্য মোঃ মারুফ রেজা, মোঃ ইমন মোঃ শাকিল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..